ছয় দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আজ শনিবার আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ঈদুল আজহার ছুটির কারণে ছয় দিন বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বন্দর ও কাস্টমস-বিষয়ক সম্পাদক মো. জামিল হোসেন প্রথম আলোকে জানান, ঈদুল আজহা উপলক্ষে ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ বেলা পৌনে একটার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করায় মধ্য দিয়ে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়।বন্দরের কাস্টমস সহকারী কমিশনার মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ানও বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।