ছয় দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর রানওয়েতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী কর্তৃক আয়োজিত ছয় দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী তিন বাহিনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নৌবাহিনীর একটি আধুনিক জাহাজের কার্যক্রম সম্পর্কে অবগত হন। আজ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।ছয় দিনব্যাপী এ সমরাস্ত্র প্রদর্শনী চলবে ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত। এ ছাড়া ২৯ মার্চ বেলা একটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবার এবং সেনানিবাস স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এ সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।