ছয় দিনেও খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের ছয় দিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ। ধারণা করা যাচ্ছে না, খুনের কারণ সম্পর্কেও।আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের মুখপাত্র ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম এসব কথা জানিয়েছেন।মনিরুল ইসলাম বলেন, এই মামলায় কিছু লোককে সন্দেহ করছে পুলিশ। তাদের নজরদারিতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট অনেকেরই সাক্ষাত্কার নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ডিবির দুটি বিভাগের কর্মকর্তারা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপকমিশনার বলেন, শতভাগ নিশ্চিত না হয়ে কাউকে গ্রেপ্তার করা হবে না।