প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কর্ণাটক রাজ্যে সরকারি চিকিৎসক ও কর্মীদের ছয় বছর বাধ্যতামূলকভাবে গ্রামে দায়িত্ব পালন করতে হবে। গত বৃহস্পতিবার কর্ণাটকের বিধানসভায় এ-সম্পর্কিত একটি আইন পাস করা হয়েছে। কর্ণাটক স্টেট সিভিল সার্ভিস নামের ওই আইনে বলা হয়েছে, বদলির বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা হবে এবং প্রতিবছর আলোচনার ভিত্তিতে বদলি করা হবে। নিয়োগ ও পদোন্নতির সময় গ্রামীণ এলাকায় পাঠানোর বিষয়টি নির্ধারিত হবে। তবে পঞ্চাশোর্ধ্ব চিকিৎসক ও কর্মীদের জন্য এই আইন প্রযোজ্য হবে না। টাইমস অব ইন্ডিয়া