ছয় বছর পর ছেঁউড়িয়া যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরমি শিল্পী ও সাধক ফকির লালন শাহ স্মরণে আজ এনটিভি, বাংলাভিশন ও মাছরাঙা টিভিতে অনুষ্ঠান হবে। সব কটি অনুষ্ঠানেই অংশ নেবেন ফরিদা পারভীন। কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন একাডেমি চত্বরে আজ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘লালনমেলা’। বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় লালন একাডেমি আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন ফরিদা পারভীন। কথা হলো তাঁর সঙ্গে।ফকির লালন শাহর ১২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেল অনুষ্ঠান প্রচার করবে। আপনি যে অনুষ্ঠানগুলোতে অংশ নিয়েছেন, সেগুলো নিয়ে কিছু বলুন।এনটিভিতে সন্ধ্যায় প্রচার করা হবে অচিন পাখি। অনুষ্ঠানে সাঁইজির জীবন, কাজ, গান, ভাবনা ও দর্শনের দিকটি তুলে ধরা হবে। এখানে আমি গান করব আর লালনগবেষক ও শিল্পী লালিন হক সেসব গানের মর্মার্থ তুলে ধরবেন। বাংলাভিশনে বেলা ১১টায় সরাসরি প্রচার করা হবে ‘সকাল বেলার রোদ্দুর’ আর মাছরাঙা টিভিতে সকালে থাকছে ‘রাঙা সকাল’ অনুষ্ঠান। এ দুটি অনুষ্ঠানেই আমি অংশ নেব। কুষ্টিয়ার ছেঁউড়িয়াতেও তো আজ আপনি গান করবেন।প্রায় ছয় বছর পর আজ সাঁইজির ওখানে (ছেঁউড়িয়ায়) যাচ্ছি। কিছু অভিমান ছিল। এখন তো ওখানে নানা ধরনের মানুষের ভিড় বেড়েছে। তাদের আচরণই আমাকে ক্ষুব্ধ করেছিল। এবার অনেক দিন ধরেই জেলা প্রশাসক ও লালন একাডেমির আহ্বায়ক বনমালী ভৌমিক ওখানে গিয়ে গান গাওয়ার জন্য আমাকে অনুরোধ করছিলেন। শেষ পর্যন্ত তাঁর আগ্রহের কারণেই রাজি হয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানে আজ আমি একক গান পরিবেশন করব। অভিমান হওয়ার কারণগুলো বলা যাবে?কী দরকার? এত দিন পর সাঁইজির কাছে যাচ্ছি, ওখানে গান করব—এটাই বড় কথা। ভালো লাগছে। অভিমানের কারণগুলো কি ভোলা যায়? কিন্তু ওসব নিয়ে এখন আর কথা বলতে ইচ্ছা করছে না।আপনি লালনের গানের স্বরলিপি তৈরির কাজ করছেন। কবে নাগাদ সেগুলো সবাই হাতে পাবে?একটু সময় তো লাগবেই। কাজটা খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করছি, যাতে কোনো ভুল না হয়। ২৫টি গান হয়ে গেছে, আরও ৭৫টি গানের স্বরলিপি করতে হবে। চারটি খণ্ডে সব কটি গানের স্বরলিপি একসঙ্গে প্রকাশ করার চেষ্টা করছি।