ছয় মণ ওজনের মাছ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে মধুমতি নদীতে ছয় মণ ওজনের একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছে। মাছটি দৈর্ঘ্যে ও প্রস্থে সাড়ে সাত ফুট। লেজের দৈর্ঘ্য পাঁচ ফুট। টুঙ্গিপাড়া উপজেলার বেলতলা গ্রামে মধুমতি নদী থেকে আজ রোববার সকালে মাছটি ধরা পড়ে। ওই উপজেলার কাকুইবুনিয়া গ্রামের জেলে কৃপা দাস, টিটপ দাস, ও শিপল দাস মধুমতি নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলেন। বিকেল চারটার দিকে জালে মাছটি আটকা পড়ে। জাল টেনে ওঠাতে না পেরে জেলেরা নদীতে নেমে দেখতে পান বিশাল আকৃতির একটি মাছ আটকা পড়েছে।জেলেরা এ সময় ভয়ে চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকারে অন্য জেলেরা এগিয়ে আসেন। পরে জেলেরা পানিতে নেমে মাছের নাকে দড়ি বেঁধে টেনে তীরে নিয়ে আসেন। সারা রাত চেষ্টার পর আজ সকাল সাতটার দিকে জেলেরা মাছটি টেনে ডাঙায় তোলেন। জেলেরা পরে কাকুইবুনিয়া গ্রামে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে মাছটি ২০০ টাকা কেজি দরে বিক্রি করে।