ছয় মাস পর আবার উপস্থাপনা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে সেলিব্রিটি টক শো আমার আমি। এটি উপস্থাপনা করছেন মুনমুন। পাশাপাশি চ্যানেল আইতে লাক্স-চ্যানেল আই সুপার স্টার এবং বিটিভিতে বিবিসি জানালা অনুষ্ঠান দুটিও উপস্থাপনা করছেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে।আবার ‘আমার আমি’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। কেমন লাগছে?অবশ্যই ভালো লাগছে। অপি করিমের পর প্রায় এক বছর আমি এই অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। মাঝে মাস ছয়েক নওশীন এখানে কাজ করেছেন। অনেকটা হঠাৎ করেই অনুষ্ঠানটির পরিচালক শামীম শাহেদ আমার সঙ্গে যোগাযোগ করলেন। আমিও উপস্থাপনার জন্য রাজি হলাম। ছয় মাস পর আবার উপস্থাপনা করছি। নতুন আঙ্গিকে আমার আমির দুটি পর্ব প্রচারিত হয়েছে।এবার অনুষ্ঠানটিতে আপনারা কোন দিকে বেশি জোর দিয়েছেন?অবশ্যই দর্শকদের নতুন কিছু দেওয়ার একটা চেষ্টা আছে। আগের অনুষ্ঠানগুলোর সঙ্গে যেন মিলে না যায়। আমি বলব, দর্শকদের কাছে যেন একঘেয়ে বলে মনে না হয়। এখানে অতিথিরা অবশ্যই মজা করবেন; যাতে দর্শক অনেক কিছু জানার পাশাপাশি আনন্দ পান। পরের পর্বটি দেখার ব্যাপারে আগ্রহী হন।‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতার কী খবর?এখন আমরা শীর্ষ সাত প্রতিযোগীকে নিয়ে কাজ করছি। আজ (শনিবার) দুপুরের পর আবার শুটিং হবে। এবারের পর্ব ‘ফটো শুট’। এরই মধ্যে প্রতিযোগীরা স্থিরচিত্র তোলার জন্য আলোকচিত্রীর সামনে দাঁড়িয়েছেন। নিয়মিত বিচারকদের সঙ্গে একজন মডেলকে আমন্ত্রণ জানানো হবে। তিনি অতিথি বিচারক হিসেবে থাকবেন।আপনি একসময় এই প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিলেন। এরপর একাধিকবার অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন।চতুর্থবারের মতো আমি এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছি। প্রতিবছর নতুন নতুন মেয়েরা একটা স্বপ্ন নিয়ে এখানে আসে। ভালো কিছু করার চেষ্টা থাকে। আমার নিজের অভিজ্ঞতা থেকে ওদের সহযোগিতা করি। পরামর্শ দিই। ভালোই লাগে।বিটিভির ‘বিবিসি জানালা’ অনুষ্ঠানটি তো এখন অনেকেই দেখছে।এটা বাইরে কোথাও গেলে ঠিক বুঝতে পারি। আগে সবাই আমাকে ‘লাক্স তারকা’ মুনমুন বলে ডাকত। কিন্তু এখন বলে ‘বিবিসি জানালা’র মুনমুন। এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হলো বিনোদনের মধ্য দিয়ে নতুনদের ইংরেজি ভাষা শেখানো। ইংরেজি ভাষায় কথা বলার ব্যাপারে আগ্রহী করে তোলা। আমার তো মনে হয়, উদ্দেশ্যটা সফল হচ্ছে।