ছয় মাসের মধ্যে ক্যাডারদের ডেটাবেইস প্রস্তুত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ছয় মাসের মধ্যে সরকারের সব ক্যাডার কর্মকর্তার ডেটাবেইস প্রস্তুতের কাজ শেষ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে এ কাজ শুরু হয়েছে।আজ রোববার সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন-সচিব ইকবাল মাহমুদ কমিটির সভায় সাংসদদের প্রশ্নের জবাবে একথা বলে বলে জানা গেছে।কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সংসদের চিফ হুইপ আবদুস শহীদ, বরকতউল্লাহ, এইচ এন আশিকুর রহমান, এ বি এম গোলাম মোস্তফা, জাহানারা বেগম। এ সময় জনপ্রশাসন সচিব ইকবাল মাহমুদ, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ভীমচরণ রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, জনপ্রশাসনে সব কর্মকর্তা-কর্মচারীর ডেটাবেইস তৈরি করা হবে। এর প্রথম পর্যায়ে ক্যাডারদের ডেটাবেইসের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, বর্তমান যুগে ডেটাবেইস ছাড়া একটি জনপ্রশাসন কল্পনা করা যায় না।সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে ২১টি ক্যাডারের কর্মকর্তাদের তথ্য ডেটাবেইসে অন্তর্ভুক্তির কাজ শুরু হয়েছে। বাকি সাতটি ক্যাডারের তথ্য ডেটাবেইসে অন্তর্ভুক্তির কাজও শিগগিরই শুরু হবে। এ ডেটাবেইসের কাজ শেষ হলে যেকোনো মুহূর্তে কর্মকর্তাদের সম্পর্কে তথ্য সহজে দেওয়া সম্ভব হবে।জানা গেছে, সভায় ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ ত্বরান্বিতকরণ এবং মুক্তিযোদ্ধা সন্তান কোটা ও সিভিল সার্ভিস অ্যাক্ট-২০১০-এর খসড়া নিয়েও আলোচনা হয়।