ছয় মাসের মধ্যে সব রাস্তা চলাচলের উপযোগী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব রাস্তার মেরামতকাজ শেষ করে যান চলাচলের উপযোগী করে তোলা হবে। তিনি বলেন, আগামী এপ্রিল মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। খবর বাসসের।আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থেকে সিটি গেট পর্যন্ত চার লেনে উন্নীত করার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে তিনি সীতাকুণ্ডে ওভার লোড কন্ট্রোল মেশিন উদ্বোধন করেন।উদ্বোধনের সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের অতিরিক্ত সচিব ফরিদ উদ্দীন আহম্মদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।