ছয়জনের বিরুদ্ধে তদন্ত চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন করে ছয়জনের বিরুদ্ধে তদন্ত চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই তদন্তের প্রক্রিয়া শেষ হবে। আজ বুধবার বেইলি রোডের কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধের তদন্তকারী সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। ওই ছয়জন হলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, জামায়াতের নেতা এ কে এম ইউসুফ, জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলী, জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহান এবং জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ মাওলানা সাখাওয়াত হোসেন ও জাহিদ হোসেন।