ছয়টি চলচ্চিত্রকে সরকারি অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য মন্ত্রণালয় ২০১১-১২ অর্থবছরে ছয়টি চলচ্চিত্রকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে দুটি শিশুতোষ চলচ্চিত্র। অনুদান পাওয়া ছবিগুলো হলো: তানভীর মোকাম্মেলের জীবন ঢুলি, শাহেদ অরণ্যের নেকড়ে, গাজী রাকায়েতের মৃত্তিকা মায়া, দেলোয়ার জাহান ঝন্টুর হেডমাস্টার, সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে প্রশান্ত অধিকারীর হটসনের বন্দুক এবং ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে সালাউদ্দিন জাকীর একা একা।তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। আগে একটি ছবির জন্য দেওয়া হয়েছে ২৫ লাখ টাকা, এবার দেওয়া হবে ৩৫ লাখ টাকা। সঙ্গে এফডিসি থেকে দেওয়া হবে ১০ লাখ টাকার প্রযুক্তিগত সুবিধা। শিগগিরই তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ ছয়টি ছবির নির্মাতাদের চুক্তি সম্পাদন করা হবে।