জইশ-ই মোহাম্মদের বাংলাদেশ শাখার নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের বাংলাদেশ শাখার এক নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে মো. ইউনুস (৪৮) নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।ডিবি পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, আজ দুপুরের দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ইউনুসের বাড়ি কক্সবাজারে। তিনি সংগঠনটির একজন শীর্ষ নেতা বলে জানান উপকমিশনার।