জইশে মুহাম্মদের সঙ্গে জড়িত সেই শিক্ষক রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশে মুহাম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসা শিক্ষক মাওলানা মো. ইউনুসকে (৪৮) ছয় দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহীদুল ইসলাম এ আদেশ দেন।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক মোহাম্মদ সেলিম মিয়া ইউনুসকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবির কর্মকর্তারা দাবি করেন, মাওলানা ইউনুস জইশে মুহাম্মদের বাংলাদেশের অন্যতম নেতা। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইউনুসের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার হাইস্কুলপাড়ায়। তাঁর বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।