জগজিৎ সিং হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশের গজল সম্রাট জগজিৎ সিং মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এই হাসাপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।৭০ বছর বয়সী এই গায়ক দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ জনিত রোগে ভুগছেন। চিকিৎসক বান্দ্রা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। খবর টাইমস অব ইন্ডিয়া।