জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মীজানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক মীজানুর রহমান।বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদন শেষে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। রাজধানী ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য মেসবাহউদ্দিনের মেয়াদ গত ২৪ ফেব্রুয়ারি শেষ হয়। এত দিন পদটি শূন্য ছিল।