জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার দুপুরে প্রকাশিত হয়েছে। আজ এ বিষয়ে প্রকাশিত বিশ্ববিদ্যালয়টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পুরো ফলাফল দেখা যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হচ্ছে www.jnu.ac.bd । পাশাপাশি যে কোন মোবাইলের বার্তা (মেসেজ অপশন) বিভাগ থেকে jnu লিখে স্পেস দিয়ে ইউনিটের নাম, আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৯৯৩৪ -এ পাঠাতে হবে। এ বছর খ ইউনিটে ৬৪৫টি আসনের বিপরীতে ২৩,৯১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮,১২৬ জন শিক্ষার্থী প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে।