জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন ফি ও বিশ্ববিদ্যালয় আইনের একটি ধারা বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার সকালে প্রগতিশীল ছাত্র জোট ও প্রায় এক হাজার সাধারণ শিক্ষার্থী বিক্ষোভ মিছিলের পর বেলা ১১টা থেকে প্রশাসনিক ভবন ঘেরাও করে রেখেছেন।আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী প্রথম আলো অনলাইনকে জানান, উন্নয়ন ফি ও ২৭/৪ ধারা বাতিলের ঘোষণা কার্যকর না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আমরা বাধা দেব না। তবে তারা উচ্ছৃঙ্খল কোনো কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেওয়া হবে।’ডেপুটি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম জানান, বিশ্ববিদ্যালয় আইনের ২৭/৪ ধারা বাতিল কার্যকর করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে তাঁদের কাছে কিছুদিন আগে একটি চিঠি এসেছে। সেই চিঠিতে বিশ্ববিদ্যালয় আইনের কোন কোন ধারা পরিবর্তন বা বাতিল করতে হবে, তা জানাতে চাওয়া হয়েছিল। প্রশাসন সেই অনুযায়ী কাজ করছে।তবে খোঁজ নিয়ে জানা যায়, তিন মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৭/৪ ধারা বাতিলের ঘোষণা দেন। কিন্তু এ ঘোষণা বাস্তবায়নে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।