জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে ছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরের কর্মী সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকে মুঠোফোনে প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা করছিলেন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ইয়াছিনুর রহমান। দুপুর একটার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁকে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে মারধর করেন। একপর্যায়ে প্রক্টরের কার্যালয়ে নিয়ে ছাত্রলীগের নেতারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ছাত্রশিবিরের সঙ্গে সংশি্লষ্টতার প্রমাণ না পাওয়ায় পরে ইয়াছিনকে ছেড়ে দেওয়া হয়। প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, 'ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসা করা হয়েছে।'