জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তিন ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল রাত ১২টার থেকে ভোর চারটা পর্যন্ত পুরান ঢাকার বিভিন্ন মেসে কোতোয়ালি ও সূত্রাপুর থানা-পুলিশ যৌথ অভিযান চলিয়ে তাদের গ্রেপ্তার করে।আটক শিক্ষার্থীরা হলেন—মহিদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাইফুল্লা ইবনে আমিন ও আইন বিভাগের আসাদুজ্জামান শাকিল।কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা আশরাফুল জানান, পুলিশ ১২ জন শিক্ষার্থীকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসে। পরে ওই দিনের ঘটনার ভিডিও ফুটেজে জড়িত থাকার প্রমাণ না পাওয়া নয়জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।চাঁদাবাজি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গত মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ১৫০ ছাত্রের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।