জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কলা অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার কলা অনুষদে ভর্তি পরীক্ষায় ৭২০টি আসনের বিপরীতে ১২ হাজার ৯০২ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বিজ্ঞানে এক হাজার ৫২৭ জন, মানবিকে নয় হাজার ৮৬১ এবং বাণিজ্য শাখা ও অন্যান্য এক হাজার ৫১৪ জন।ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো মুঠোফোনের খুদেবার্তায় JNU লিখে একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে আবার একটি স্পেস দিয়ে ইউনিটের নাম লিখে তা ১৬২৪২ নম্বরে পাঠাতে হবে। এ বছর কলা অনুষদে ৭২০টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৬১৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।