জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টার থেকে গতকাল বুধবার রাতে ৩০টি কম্পিউটারের প্রসেসর, হার্ডডিস্ক ও র্যাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সাইবার সেন্টার পরিচালনা কমিটির আহ্বায়ক হাসনে হেনা বেগম প্রথম আলো অনলাইনকে বলেন, এ ঘটনায় আমরা উদ্বিগ্ন। অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।সাইবার সেন্টারের অফিস সহকারী রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গতকালও তিনি সেন্টারের সব কম্পিউটার বন্ধ করে বিকেল পাঁচটায় কক্ষটি তালাবদ্ধ করে যান। কিন্তু আজ সকালে এসে ওই কক্ষের তালা ভাঙা দেখতে পেয়ে তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিসহ বিভিন্ন কর্মকর্তা সাইবার সেন্টারে ছুটে আসেন।