জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গত শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি যেকোনো মুঠোফোনের বার্তায় (মেসেজ অপশন গিয়ে) JNU লিখে স্পেস দিয়ে C লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে পাঠিয়ে দিয়েও ফল জানা যাবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটে ৬৬০টি আসনের বিপরীতে ৩৫ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে দুই হাজার ১১৩ জন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হন। সাক্ষাত্কারের তারিখ ও সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং পত্রিকার মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।