জগন্নাথ হলে গোলাগুলি, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আজ মঙ্গলবার রাতে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ছাত্রলীগের সাবেক নেতা পার্থ প্রতিম আচার্যের স্মরণ সভার আয়োজন করে ছাত্রলীগ। রাত ১০ টার দিকে এই অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে মিষ্টির প্যাকেট বিতরণের সময় সভাপতির পক্ষের কর্মীরা সাধারণ সম্পাদকের পক্ষের আইন চতুর্থ বর্ষের ছাত্র সজীব ও দর্শনের মাষ্টার্সের পিয়াসের সঙ্গে বেয়াদবি করে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে একটি ভবনের ওপর থেকে ১৩-১৫টি গুলি ছোড়া হয় এবং তিনটি ককটেলে বিষ্ফোরণ ঘটানো হয়। এ সময় হলের সাধারণ শিক্ষার্থীরা দিগবিদিক ছোটাছুটি করেন। এতে শুভ সরকার এবং হলের ক্যান্টিন বয় রাজীব চন্দ্র দাশ গুলিবিদ্ধ হন। এছাড়া আরও চারজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।