জগন্নাথপুর ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথপুর ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১২তম ক্রিকেট টুর্নামেন্ট ১৩ মার্চ সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের চূরান্ত খেলায় জোনাকী ক্রিকেট ক্লাবকে হারিয়ে সেঞ্চুরি ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রথমে টসে জিতে জোনাকী ক্রিকেট ক্লাব নির্ধারিত ৩৫ ওভারে সবকটি ইউকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে সেঞ্চুরি ক্রিকেট ক্লাব ৩০ ওভারে ৮ ইউকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এ উপলক্ষে পুরস্কার বিতরণি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তাইফুর রহিম নাহিদের সভাপতিত্বে ও মুহিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন আকমল হোসেন, আব্দার মিয়া, সিদ্দেক আলী, জিয়াউর রহিম, রুমেন আহমদ প্রমুখ।