জগন্নাথপুরে অবহেলিত গ্রাম ইসলামপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কলকলিয়া ইউনিয়নের শেষ সীমান্ত ও জগন্নাথপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের শেষ প্রান্তে অবস্থিত একটি গ্রাম ইসলামপুর। গ্রামটি কলকলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও গ্রামবাসীর সব কার্যক্রম পৌর শহরের সঙ্গেই। কিন্তু গ্রামটি পৌরসভার অন্তর্ভুক্ত না থাকায় পৌরসভার সব সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। পাশাপাশি ইউনিয়নের শেষ সীমান্তে অবস্থানের কারণে ইউনিয়ন পরিষদের সুনজর থেকেও তারা বঞ্চিত বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামের গৃহিণী সুলতানা বেগম বলেন, ‘গ্রামে নলকূপ না থাকায় বিশুদ্ধ পানির অভাবে আমাদের নদীর পানি খেতে হয়। এসব বিষয়ে আমাদের কেউ খোঁজ নেয় না। গ্রামের স্যানিটেশন ব্যবস্থাও খুব করুণ। কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাশিম বলেন, গ্রামটি ইউনিয়নের শেষ সীমান্তে হওয়ায় সার্বক্ষণিক খবর রাখতে পারিনি। তবে আমাদের সুনজর রয়েছে। ইতিমধ্যে গ্রামের প্রধান সড়কে মাটির কাজ শেষ করেছি।’