জগন্নাথপুরে কেউ পায়নি জিপিএ-৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজগুলোয় পাসের হার ভালো হলেও জিপিএ-৫ পায়নি কোনো শিক্ষার্থী। এ বছর উপজেলার তিন কলেজ থেকে ১৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৫০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। উপজেলার শাহাজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন বলেন, ‘আমাদের কলেজ থেকে ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫১ জন উত্তীর্ণ হয়েছে। অল্প নম্বরের জন্য জিপিএ-৫ পায়নি কয়েকজন শিক্ষার্থী। পাসের হার ৯১ দশমিক ৭১। জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুন নূর বলেন, ১১১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯৭ জন উত্তীর্ণ হয়েছে। সৈয়দপুর আদর্শ কলেজে পাসের হার ৫০ শতাংশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ বলেন, ‘উপজেলার সার্বিক এইচএসসি পরীক্ষায় ফলাফল ভালো হয়েছে। তবে জিপিএ-৫ কোনো প্রতিষ্ঠান না পাওয়ায় আশাহত হয়েছি।’