জগন্নাথপুরে গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসার ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সোনাতনপুর গ্রামে দুই পক্ষের গুলিবিনিময়ের ঘটনায় মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছে আরও দুজন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাতে সোনাতনপুর গ্রামের লুত্ফুর রহমান ও কুড়িহাল গ্রামের আরশাদুর রহমানের মধ্যে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এ সময় গুলির শব্দ শুনে সোনাতনপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা বের হয়ে এলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মাদ্রাসার ছাত্র আহমদ আলী (১৮)। গুলিবিদ্ধ হয়েছেন শিক্ষক হাফিজ মাওলানা বদরুল ইসলাম (৩৫) ও ছাত্র সালমান রহমান (১২)।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছেন।