জগন্নাথপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া গ্রামে গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুনে পুড়ে শিশুসহ ২৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর-শাহারপাড়া গ্রামের সৈয়দ আবদুল মান্নানের রান্নাঘরে রাখা এলপি গ্যাসের সিলিন্ডার হঠাত্ বিস্ফোরিত হয়। এতে বসতঘরের বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শিশুসহ পরিবারের ২৫ জন আগুনে পুড়ে আহত হয়। আহতদের মধ্যে ১৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।