জগন্নাথপুরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের গোয়ালগাঁও গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত আবদুল আলী (৩০) গতকাল শুক্রবার রাতে মারা গেছেন।পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকালে গোয়ালগাঁও গ্রামের আবদুল আলী এবং একই গ্রামের আনহার মিয়ার মধ্যে সৈয়দপুর বাজারের একটি দোকানে ম্যাচ কেনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত ব্যক্তিদের মধ্যে আবদুল আলী (৩০) ও হোসেন আলীকে (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে আবদুল আলীকে ঢাকায় পাঠানোর পথে তিনি মারা যান।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।