জগন্নাথপুরে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বেতাউকা গ্রামের দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী এক সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছে। আজ শুক্রবার বেলা একটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—ইদ্রিছ উল্যা (৪৫), আবদুল কাদির (৬০), নূরুল হক (৩৮), মাহিনূর রহমান (২৬), দুধু মিয়া (৬৫), সোহাগ মিয়া (১৬), গুলজার মিয়া (৩০) ও ফিরোজ মিয়া (২৩)। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, বেতাউকা গ্রামের বাসিন্দা নূরুল হকের সঙ্গে একই গ্রামের বাসিন্দা এলাইছ মিয়ার পাওনা টাকা চাওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। এ নিয়ে উভয়পক্ষের লোকজন বন্দুকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অর্ধশত লোক আহত হয়। বেতাউকা গ্রামের নূরুল হক বলেন, ‘পাওনা টাকা চাওয়ায় জমশেদ মিয়ার পক্ষের লোকজন আমাদের উপর গুলি চালায়। এতে আমাদের চারজন গুলিবিদ্ধ হয়।’ জমশেদ মিয়া গুলির কথা অস্বীকার করে বলেন, দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি।