জগন্নাথপুরে সেতু ধসে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামে আজ শুক্রবার সকালে সেতু ধসে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী মাঝপাড়া গ্রামের বহু পুরোনো সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতুটি ভাঙার সময় আজ সকাল ১০টার সেটি ধসে পড়লে শ্রমিকেরা এর নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।নিহত শ্রমিকেরা হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের আবদুর নূর (৩২) ও সুন্দর আলী (৩৫) এবং একই উপজেলার বল্লবপুর গ্রামের মোস্তাব আলী (৪০)। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকছুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।