জগন্নাথে ছাত্রদলের সভাপতিসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টাকালে আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতিসহ তিনজনকে আটক করা হয়েছে। রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে ওয়ারী থানার পুলিশ তাঁদের আটক করে।ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা প্রথম আলো ডটকমকে বলেন, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদসহ তিনজনকে আটক করা হয়। বাকি দুজনের নাম তিনি জানাতে পারেননি।ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবে মিছিল করার জন্য জড়ো হচ্ছিলেন। এ সময় পুলিশ একেবারে বিনা কারণে তিন নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায়।