জগন্নাথে নতুন কোষাধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীরকে নিদিষ্ট সময়ের প্রায় ১৬ মাস আগেই অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে নতুন কোষাধ্যক্ষ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. সেলিম ভূঁইয়াকে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। বিকেলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রজ্ঞাপনের একটি ফ্যাক্স বার্তা পায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান। তিনি বলেন, ‘আজ ফ্যাক্স বার্তা পেয়েছি। কাল সোমবার সকালে নতুন কোষাধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।’বর্তমান কোষাধ্যক্ষের এই হঠাত্ অব্যাহতির কারণ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একাধিক কর্মকর্তাকে জিজ্ঞাসা করলেও তাঁরা কেউ মুখ খোলেননি।উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই।’সূত্র জানায়, মো. শওকত জাহাঙ্গীর ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি বর্তমান উপাচার্যের সঙ্গে একই দিন চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। আজ নিয়োগ পাওয়া সেলিম ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ কোষাধ্যক্ষ।