জগন্নাথে লোকপ্রশাসন বিভাগ খোলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে লোকপ্রশাসন বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৫৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ২৭ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে লোকপ্রশাসন বিভাগের কার্যক্রম চালু করা হবে। এ ছাড়া ক্যাম্পাসে চারুকলা এবং নাট্যকলা ও সংগীত বিভাগ খোলার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করা হয়েছে।