জগন্নাথের আটক শিক্ষার্থীদের জামিন নিয়েছে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষার্থীদের জামিন নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা আটক ১৪ শিক্ষার্থীর জামিন-সংক্রান্ত কাগজপত্র নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন বলে জানিয়েছেন। এর আগে দুপুরে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন। এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন। বেলা দেড়টার দিকে মেসবাহউদ্দিন আহমেদ, ট্রেজারার শওকত জাহাঙ্গীর ও রেজিস্ট্রার ওয়াহিদুজ্জামান উপাচার্যের কার্যালয় থেকে নিচে নেমে আসেন।মেসবাহউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, সন্ধ্যার মধ্যে আটক শিক্ষার্থীদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, নিজস্ব আয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে চলতে হবে—এই আইন বাতিলের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন শান্ত। সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন।গতকাল রাতে পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ সাংবাদিকসহ ৪০ জন শিক্ষার্থী ও অজ্ঞাতনামা তিন থেকে চার শ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বলে জানা গেছে।