জগন্নাথের উপাচার্য ভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে উপাচার্য ভবনের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিজনেস স্টাডিজ ভবনের সামনে থেকে প্রাণিবিদ্যার শুভ রায়, হিসাববিজ্ঞানের আবদুল কাইয়ুম ও ব্যবস্থাপনার ছাত্র অনন্তকে আটক করে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা সাংবাদিকদের বলেন, উপাচার্য ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণঢাকা জেলা দায়রা জজ আদালতের সামনে আজ বেলা দেড়টার দিকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া নয়াবাজার মোড় এলাকায় বেলা তিনটার দিকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুরান ঢাকায় ছাত্রদলের মিছিলপুরান ঢাকার প্যারীদাস রোড এলাকায় আজ সকাল সাড়ে নয়টার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরে পুলিশ চারটি ফাঁকা গুলি ছুড়লে পালিয়ে যান তাঁরা।এর আগে সকাল আটটার দিকে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ঝটিকা মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।