জগন্নাথের ভর্তি পরীক্ষা নেবে না নজরুল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষকেরা। কাল শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (সি-ইউনিট) ভর্তি পরীক্ষা কবি নজরুল কলেজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বাংলাবাজার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কবি নজরুল কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষকদের আলোচনা হয়েছে। কলেজের শিক্ষকেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা নিতে অনীহা প্রকাশ করেছেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মোহাম্মদ আবু মিছির প্রথম আলো ডটকমকে বলেন, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষকেরা ভর্তি পরীক্ষা নিতে অনীহা প্রকাশ করেছেন। তাই ভর্তি পরীক্ষার রোল ১৩০৮৮০১ থেকে ১৩১০৮০০ পর্যন্ত বাংলাবাজার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আগের সময়েই অনুষ্ঠিত হবে।গতকাল বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কবি নজরুল কলেজে হামলা চালান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা প্রায় পাঁচটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং কলেজের প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে ভাঙচুর চালান।