জঙ্গলের শাসনের চেয়েও খারাপ করেছে ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তাঁর দাবি, ট্রাইব্যুনাল জঙ্গলের শাসনের চেয়েও খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডি নামে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় এম কে আনোয়ার এ কথা বলেন।‘বাংলাদেশ: চতুর্মুখী আগ্রাসনে অতিষ্ঠ জনপদ’ শীর্ষক আলোচনায় এম কে আনোয়ার অভিযোগ করেন, যে পদ্ধতিতে বিচার করা হচ্ছে, তাতে অভিযুক্ত ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া হয়নি। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলায় পুলিশের কাছে দেওয়া ১৫ জন সাক্ষীর জবানবন্দি তাঁদের অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল গ্রহণ করার যে আদেশ দিয়েছেন, তার সমালোচনা করে তিনি এ কথা বলেন। তিনি পুলিশের কাছে দেওয়া জবানবন্দি গ্রহণ করে ট্রাইব্যুনালের আদেশকে প্রাগৈতিহাসিক মন্তব্য করে বলেন, এটি আইনের শাসন নয়।আলোচনা সভায় বিএনপি নেতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি যুদ্ধাপরাধের বিচার বিষয়ে বিএনপির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।সংগঠনের নির্বাহী পরিচালক সাদেক রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।