জঙ্গি আবদুল মালেক আবারও ৪ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন আজ মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন। চার দিনের রিমান্ড শেষে সিআইডি আজ আবদুল মালেককে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করে।