জঙ্গি নেতা রউফ আরও চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তাআমির উদ-দ্বীনের প্রতিষ্ঠাতা মুফতি আবদুর রউফকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম এ জি এম আল মাসুদ এ রিমান্ড মঞ্জুর করেন।এর আগে ১৬ মার্চ আবদুর রউফকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল সিআইডি।আজ পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।জানা গেছে, মুফতি রউফের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। তিনি এ দেশে প্রথমে হুজির সঙ্গে যুক্ত ছিলেন।