জঙ্গি সন্দেহে হিযবুত তাওহীদের ৪ নারী সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মসজিদ মোড় এলাকা থেকে আজ রোববার সকালে জঙ্গি সন্দেহে হিযবুত তাওহীদের চার নারী সদস্যকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।এ সময় আটক নারীদের কাছ থেকে ওই সংগঠনের প্রচারপত্র, ১৫টি সিডি, দাজ্জাল নামে পাঁচটি বইসহ বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়।আটক হওয়া নারীরা হলেন লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী সুমাইয়া আক্তার (২০), একই গ্রামের আশিকুর রহমানের স্ত্রী রুনা খাতুন (১৯), কৈকুণ্ডা গ্রামের লিটন খাঁর স্ত্রী আরিফা খাতুন (১৯) ও সাহাপুর ইউনিয়নের দীঘা গ্রামের মিজানুর রহমান প্রামাণিকের স্ত্রী রুমা খাতুন (২২)। আটকের পর তাঁরা থানায় পুলিশ ও সাংবাদিকদের জানান, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তাঁরা দাওয়াতের কাজ করছেন। পাবনায় তাঁদের নেতা রয়েছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, আটক নারীদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি।এদিকে থানায় নিয়ে আসার পর আটক সুমাইয়া আক্তার জানান, তাঁরা তিন বছর ধরে পাবনা জেলার বিভিন্ন গ্রামে তাঁদের সংগঠনের দাওয়াতের কাজ প্রচার করছেন।