জঙ্গিবাদ এবং ইবলিস-অসুরের পার্থক্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ, ইবলিস ও অসুরের মধ্যে পার্থক্য নেই। তাই এদের ধ্বংস করতে হবে। এদের উত্থান ঘটলে দমন করতে হবে। আর দমন করতে না পারলে নিধন করতে হবে।আজ বৃহস্পতিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে ‘ঢাকেশ্বরী মন্দির অতীত ও বর্তমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘একাত্তরের যুদ্ধাপরাধীদের দমন করার চেষ্টা চালিয়েছিলাম, ব্যর্থ হয়েছি। তাই তাদের বিচার করে নিধন করা হবে। এটি প্রতিশোধ গ্রহণের জন্য নয়, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য।’ তিনি বলেন, ‘সম্প্রতি রামুতে জঙ্গিবাদের বিষাক্ত ছোবল দেখা গেছে। যেমনটা দেখা গিয়েছিল একাত্তরের স্বাধীনতাযুদ্ধে। উন্নয়ন যদি চান, শান্তি যদি চান, তাহলে সাম্প্রদায়িকতাকে বিদায় জানাতে হবে।’অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘একাত্তরে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু রামুর ঘটনা আমাদের মাথা নিচু (হেট) করে দিয়েছে।’ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস জানতে ‘ঢাকেশ্বরী মন্দির অতীত ও বর্তমান’ বইটি সহায়ক হবে। ঢাকেশ্বরী মন্দিরের সঠিক ইতিহাস যেন বিদেশিরাও জানতে পারে, সে জন্য তিনি বইটি ইংরেজি ভাষায় অনুবাদ করার পরামর্শ দেন।অনুষ্ঠানে ভারতের ‘দ্য ডেইলি স্টেটসমেন্ট’-এর সম্পাদক মানস ঘোষ বলেন, মন্দির সংস্কৃতি বিকাশের অন্যতম মাধ্যম। ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে বই প্রকাশের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন।অনুষ্ঠানে ‘ঢাকেশ্বরী মন্দির অতীত ও বর্তমান’ বইটির লেখক বাসুদেব ধর, প্রকাশক নিখিল প্রকাশনীর স্বত্বাধিকারী নিখিল চন্দ্র শীল, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি কানুতোষ মজুমদার, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি প্রমুখ বক্তব্য দেন।