জঙ্গিবাদ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ইঙ্গিতপূর্ণ: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দেশের নিরাপত্তা, জঙ্গিবাদ ও অরাজকতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় তিনি এ কথা বলেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘বৃহত্ শক্তিগুলো দক্ষিণ এশিয়ায় তাঁদের আধিপত্য বাড়ানোর জন্য এ অঞ্চলকে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঘাঁটি বলে চিহ্নিত করার চেষ্টা করছে।’ এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন, ‘এ ধরনের বক্তব্য কোনো আগাম ইঙ্গিত কি না যে এখানে এ ধরনের ঘটনা ঘটবে এবং এ দেশের মানুষকে এভাবে নিঃশেষ করে দেওয়া হবে। আমরা এ ব্যাপারেও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি।’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চীন সফর শেষে দেশে ফেরার কর্মসূচি ঠিক করতে আয়োজিত আজকের সভায় খোন্দকার দেলোয়ার জানান, বিএনপি বিমানবন্দরে বেগম জিয়াকে শান্তিপূর্ণভাবে স্বাগত জানাবে।