জঙ্গিবাদবিরোধী প্রচারণা জোরদার করতে কমিটি হচ্ছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ, মাদক ও ইভটিজিংবিরোধী প্রচারণা কার্যক্রম জোরদার করতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি হচ্ছে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্র সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।