জজ কোর্ট ভবনের ছাদ থেকে পড়ে আইনজীবীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার জজ কোর্টের সাততলা ভবনের ছাদ থেকে পড়ে আজ মঙ্গলবার এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তাঁর নাম সাইদুল মোরসালিন (২৮)। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান জানান, বেলা সোয়া ১১টার দিকে সাইদুল ছাদ থেকে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।ওসি জানান, সাইদুল পড়ে গেছেন, নাকি কেউ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বা তিনি আত্মহত্যা করেছেন—তা খতিয়ে দেখা হচ্ছে।