জজ মিয়ার জবানবন্দিই সঠিক ছিল: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্ত করে যে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতার নমুনা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর পরিবারের ভাবমূর্তি নষ্ট করতেই এমনটা করা হয়েছে।আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এসব বক্তব্য তুলে ধরেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ রাতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘বিএনপির আমলে জজ মিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার যে জবানবন্দি দিয়েছিলেন, সেটাই সঠিক ছিল।’সংবাদ সম্মেলনে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত প্রতিবেদন ও অভিযোগপত্র সম্পর্কে বিএনপির অবস্থান তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন পত্রপত্রিকায় ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সুসাংবাদিকতার নমুনা না। কোনো একটি মহলের উদ্দেশ্য পূরণের জন্যই গণমাধ্যম এ কাজ করেছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি দলের পক্ষ থেকে রুহুল কবির রিজভী আহমেদ আহ্বান জানান।রিজভী আহমেদ বলেন, গ্রেনেড হামলা মামলা নিয়ে গণমাধ্যমে এমনভাবে সংবাদ পরিবেশন করা হয়েছে যেন এ সরকারের অভিযোগপত্র সত্যি। মামলার বিচার পত্রিকাই করে দিয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জেড এম জাহিদ হোসেন, বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।