জট খুলছে জ্যাকসনের মৃত্যুরহস্যের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে জট খুলছে মাইকেল জ্যাকসনের মৃত্যুরহস্যের। পুলিশের কাছে চিকিৎসক কনর্যাড মারে স্বীকার করেছেন, ঘুমের জন্য চেতনানাশক ওষুধ (প্রোপোফোল) দেওয়ার পর প্রায় দুই মিনিটের জন্য তিনি জ্যাকসনের কাছ থেকে দূরে গিয়েছিলেন। আর ফিরে এসেই দেখেন জ্যাকসনের শ্বাস-প্রশ্বাস বন্ধ! জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুর দুদিন বাদেই পুলিশের নাটকীয় এক অডিও রেকর্ডিংয়ে এসব কথা জানিয়েছিলেন মারে। তিনি জানিয়েছেন, প্রোপোফোলে আসক্ত হয়ে পড়েছিলেন জ্যাকসন। তাই তিনি অমন বিপজ্জনক ওষুধ সেবনে কোনো বাধা দেননি। ওষুধটিকে ‘মিল্ক’ বলেও নাকি অভিহিত করতেন জ্যাকসন। দুই ঘণ্টার ওই রেকর্ডটি জনসমক্ষে প্রথম চালানো হয়েছে গত শুক্রবার। জ্যাকসনের মৃত্যুর এ বিচারকাজ চলছে লস অ্যাঞ্জেলেসে। রয়টার্স।