জন বোহেনার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন রিপাবলিকান দলের সদস্য জন বোহেনার গতকাল বুধবার দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন।প্রতিনিধি পরিষদের ৬১তম স্পিকার হিসেবে তিনি ডেমোক্র্যাট দলীয় সদস্য ন্যান্সি পেলসির স্থলাভিষিক্ত হলেন। প্রতিনিধি পরিষদের ১১২তম অধিবেশনে জন বোহেনার এ পদ পেলেন।প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে জন বোহেনার তাঁর প্রথম ভাষণে বলেন, ‘আজ আমরা একটি প্রতিকূল সময়ে এখানে একত্র হয়েছি। আমাদের অনেক কঠিন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’গত বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি সভার নিয়ন্ত্রণ পায়। ওই নির্বাচনে ৪৩৫ আসন বিশিষ্ট প্রতিনিধি সভার ২৪২ আসন রিপাবলিকানদের দখলে যায়। আর ডেমোক্র্যাটরা পায় ১৯৩ আসন। গার্ডিয়ান অনলাইন।