জনগণ আবার আ. লীগকে ভোট দিতে প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এনে দিতে পারবে না উল্লেখ করে দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘ক্ষমতায় পাঠানোর মালিক দেশের মানুষ। জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।’ আজ সোমবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার মাটিয়ানপুর এলাকায় রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সুরঞ্জিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, ‘একসময় তিনি তত্ত্বাবধায়কের কথা শুনলে আঁতকে উঠতেন। আর এখন দমে দমে সেটি জঁপ করছেন।’ এ ছাড়া বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজপথে বোমা না ফাটিয়ে সংসদে এসে কথা বলুন। আমরা দেখব কথা রাখা যায় কি না।’ উপজেলা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শান্তিপ্রিয় দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাফর হোসেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন, পৌর মেয়র আজিজুর রহমান প্রমুখ।