জনগণ এই সরকারকে ‘না’ বলে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণ এই সরকারকে ‘না’ বলে দিয়েছে। এখন আন্দোলনের মাধ্যমে দেশের ও জনগণের স্বার্থবিরোধী এই সরকারের পতনের জন্য আন্দোলন করতে হবে।রাজশাহীতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে গত বুধবার নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের হামলায় বিএনপির নেতা জাকির হোসেনের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। একই দাবিতে আজ জেলায় জেলায় অনুরূপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন বলেন, সরকার দেশকে মৃত্যুপূরীতে পরিণত করেছে। তাদের হাত থেকে দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। এ সরকার যত দিন ক্ষমতায় থাকবে, ততই জনগণের ভোগান্তি বাড়তে থাকবে।১৯ মে পল্টনে বিএনপি সরকারবিরোধী যে কর্মসূচির ঘোষণা করবে, তা দলমত-নির্বিশেষে সবাইকে তা বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদলীয় শাসন কায়েম করে আওয়ামী লীগ দেশের প্রায় ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল। এখনো তারা সেই কায়দায় দেশ শাসন করতে চাচ্ছে। কিন্তু তাদের অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা আলমগীর বলেন, দেশের জনগণ এ সরকারকে ‘না’ বলে দিয়েছে। বগুড়ার হরতালই তা প্রমাণ করে।সমাবেশে বক্তব্য দেন আমানউল্লাহ আমান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।